৬ অক্টোবর ২০২২


মাধবপুরে ইউপি চেয়ারম্যানকে সম্মাননা প্রদান

শেয়ার করুন

শেখ ইমন আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: শুন্য থেকে ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা অর্জন করায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় এ সম্মাননা প্রদান করা হয়।

উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে অনুষ্টিত জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে বক্তব্য রাখেন থানার পরিদর্শন (তদন্ত) গোলাম কিবরিয়া, উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম, ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, মাসুদ খাঁন, মিজানুর রহমান সহ অনেকেই।

শেয়ার করুন