৪ জুলাই ২০২১


অ্যাকশন চলবে কিয়ামত পর্যন্ত : আরিফ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হকে চৌধুরী বলেছেন, করোনা মহামারির ঊচ্চ ঝুঁকির এই সময়ে সিলেট নগরীতে মানুষকে শারীরিক দূরত্ব বজায় রাখতে, মাস্ক পরতে ও সকল ধরনের স্বাস্থ্যবিধি মানতে বার বার বলা হচ্ছে। কিন্তু কিছু মানুষ কিছুতেই এসব শুনতে ও মানতে চাচ্ছেন না।

রবিবার নগরী বিভিন্ন স্থানে মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে অভিযানে নেমেছি। একই সঙ্গে ফুটপাত ও রাস্তা দখলকারী দোকানদারদের বিরুদ্ধেও অভিযান চালাচ্ছে সিসিক।

রবিবার দুপুরে নগরীর মদিনা মার্কেটে অভিযান পরিচালনার সময় এসব কথা বলেন সিসিক মেয়র আরিফুল হকে চৌধুরী। এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন অভিযান কেয়ামত পর্যন্ত চলবে।

অভিযানের সময় মদিনা মার্কেটে রাস্তায় দোকান নিয়ে বসা সবজি ও ফল ব্যবসায়ীদের মালামাল জব্দ করেন মেয়র আরিফ। এসব মালামাল পরে ট্রাকে নিয়ে যাওয়া হয় নগরভবনে।

অভিযানে ছিলেন সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়। সহযোগিতা করে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

যানজটমুক্ত ও পরিচ্ছন্ন সিলেট নগরী গড়তে অবিরাম কাজ করে যাচ্ছে সিটি করপোরেশন এবং সিলেট মেট্রোপলিট পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ। এ লক্ষ্যে চলতি বছরের শুরু থেকে নগরীর বন্দরবাজার-চৌহাট্টা সড়কে রিকশা, লেগুনা ও ভ্যান চলাচল বন্ধ করা হয়। এছাড়াও নগরীর ফুটপাত ও গুরুত্বপূর্ণ সড়কগুলোকে হকারমুক্ত করতে লালদিঘিরপাড়ে প্রায় ১২ শ হকারকে পুনর্বাসন করে সিসিক। কিন্তু তারপরও কিছু হকার নগরীর বিভিন্ন স্থানে রাস্তা ও ফুটপাত দখল করে পণ্য বিক্রি করেন। তাদের উচ্ছেদেও নিয়মিত অভিযান চালায় সিসিক ও ট্রাফিক পুলিশ।

এই অভিযানের অংশ হিসেবে আজ রবিবার নগরীর বিভিন্ন স্থানে ফুটপাত ও রাস্তা হকারদের কবল থেকে উদ্ধার করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সিসিক। অভিযানকালে নগরীর মদিনা মার্কেট বাজারে রাস্তায় বসা অন্তত: ২০টি দোকানের মালামাল জব্দ করা হয়।

শেয়ার করুন