১৫ জুন ২০২২
সৈয়দ রাসেল আহমদ, গোলাপগঞ্জ থেকে : গোলাপগঞ্জ উপজেলা পরিষদ উপ-নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। উপজেলার ১০২টি ভোট কেন্দ্রের মধ্যে প্রায় ভোট কেন্দ্রই অনেকটা ভোটার শূন্য।
বুধবার সকাল ১১ টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার বাঘা ইউনিয়ন ও ফুলবাড়ি ইউনিয়নের কয়েকটি ভোট কেন্দ্রে একজনও ভোটার নেই,দুই একটি কেন্দ্রে দুই একজনকে দেখা গেলেও বেশির ভাগ ভোট কেন্দ্র ফাঁকা, ফাঁকা ভোট কেন্দ্রের কারণ হিসেবে অনেকেই বৃষ্টি কে দায়ী করছেন।আবার অনেকেই উপনির্বাচনে বিএনপির কোন প্রার্থী না থাকায় কিছুটা আগ্রহ কম বলেও মনে করছেন।
আষাঢ়ের প্রথম দিনে সকাল থেকেই গোলাপগঞ্জে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোট কেন্দ্র ফাঁকা। আইন শৃংখলা বাহিনী ছাড়া ভোট কেন্দ্রের বাহিরে ভোটারদের আশানুরুপ উপস্থিতি চোখে পড়েনি।তবে এখন পর্যন্ত কোন জাল ভোট বা অপ্রীতিকর ঘটনার কোন খবর পাওয়া যায়নি।কেন্দ্রগুলোতে যে দুএকজন ভোটার পাওয়া গিয়েছিলো তাদের সাথে কথা বললে তারা জানান, যোগ্য শিক্ষিত প্রার্থীই তাদের পছন্দ।তবে বৃষ্টির জন্য নির্বাচনের জমজমাট আমেজ পাচ্ছেন না বলেও জানান অনেকেই।
কিছু কিছু ভোট কেন্দ্রে কিছু পুরুষ ভোটার দেখা গেলেও মহিলা ভোটারের উপস্থিতি একেবারেই নেই।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১০২টি ভোট কেন্দ্রে আজ বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৯৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে নেওয়া হয়েছে। এই ৯৩টি কেন্দ্রের দিকে বিশেষ নজর রয়েছে প্রশাসনের।
নির্বাচনে পুরো উপজেলায় ৩ স্থরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ৩জন জুডিশিয়াল, ৬ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ ১০২টি কেন্দ্রে আনসার, বিজিবি ও পুলিশের ৭৭৮জন সদস্য নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।
নির্বাচনে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থর মঞ্জুর কাদির শাফি এলিম ও অপরজন ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজের সাবেক ভিপি ঘোড়া প্রতীকের সফিক উদ্দিন।