২৮ এপ্রিল ২০২১


সিলেটে ৬ মাত্রার ভূমিকম্পের আঘাত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.০। কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের জেটিয়াজুলি। তবে কম্পনের পর তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বুধবার সকাল ৮টা ২১ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন জানান, ভারতের জেটিয়াজুলি এলাকায় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল।

শেয়ার করুন