১৬ নভেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেট-ভোলাগঞ্জ সড়কের গোয়াইনঘাট উপজেলাধীন সালুটিকর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়েছে। লিমন পরিবহন নামের ওই বাসে কোনো যাত্রী ছিল কি না তা জনা যায়নি ।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর ৬টার দিকে সিলেট-ভোলাগঞ্জ সড়কের সুন্দ্রাগাঁও নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, লিমন পরিবহন নামের ঢাকার একটি বাস ভোর ৬টায় আলো-আঁধারের মধ্যে কোম্পানীগঞ্জ যাচ্ছিল।
পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানায় সালুটিকর তদন্ত কেন্দ্রের পুলিশ।