২০ নভেম্বর ২০২১


নির্বাচনের এক সপ্তাহ আহে মেম্বার প্রার্থীর মৃত্যু

শেয়ার করুন

সুনামগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের এক সপ্তাহ আগেই এলাইছ মিয়া (৪৫) নামে এক ইউপি সদস্য প্রার্থীর মৃত্যু হয়েছে। এলাইছ মিয়া শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য পদে টিউবওয়েল প্রতীকের প্রার্থী ছিলেন। নির্বাচনে জয়লাভ করতে মাঠ চষে বেড়াচ্ছিলেন সদালাপী হিসেবে পরিচিত ইউপি সদস্য প্রার্থী এলাইছ মিয়া।

শনিবার বিকেলে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

এদিকে, এলাইছ মিয়ার আকস্মিক মৃত্যুতে পরিবারসহ পুরো ওয়ার্ডে শোকের ছায়া বিরাজ করছে। তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন স্থানীয়রা।

শান্তিগঞ্জ থানার ওসি মুক্তাদির আহমেদ জানান, জয়কলস ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্যর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি।

শেয়ার করুন