১ জুন ২০২৩
ডেস্ক রিপোর্ট : নগরীর ধোপাদিঘীরপারে শিশুপার্ক এলাকায় ছুরিকাঘাতে গোবিন্দ তালুকদার (৩৫) নামে এক সবজি ব্যবসায়ী খুনের ঘটনার সাথে জড়িত পাঁচজনকে সনাক্ত করেছে পুলিশ। তাদের গ্রেফতারে পুলিশি অভিযান শুরু হয়েছে।
এসএমপির উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবার আলী শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে পাঁচজনকে সনাক্ত করা হয়েছে। তাদেরকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।
এর আগে বৃহস্পতিবার ভোরে নগরীর ধোপাদিঘীরপাড়স্থ হোটেল অনুরাগের লাগোয়া একটি গলি সড়কে এ ঘটনা ঘটে। খুন হওয়া গোবিন্দ সুনামগঞ্জের শাল্লা উপজেলা বড়গাঁও গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে নগরীর আখালিয়া নতুন বাজারে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গোবিন্দ ভাসমান সবজি বিক্রেতা ছিলেন। বৃহস্পতিবার ভোরে নগরীর আখালিয়া নতুন বাজার থেকে সোবানিঘাট পাইকারি সবজির বাজার থেকে সবজি কিনতে যাওয়ার পথে ধোপাদিঘীরপাড়স্থ হোটেল অনুরাগের লাগোয়া একটি গলি সড়কে তাকে ছিনতাইকারীরা আটক করে। এক পর্যায়ে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে যায় ছিনতাইকারীরা। পরে পথচারীরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।