২০ জুন ২০২১


প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় মোমবাতি জ্বালান বীরাঙ্গনা

শেয়ার করুন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে রোববার দ্বিতীয় ধাপে ঘর পেলেন সিলেট বিভাগের ২ হাজার ৬০ টি গৃহহীন পরিবার। এতদিন তাদের কোন ঠিকানা ছিলো না। এখন ঠিকানা পেয়ে অনেক খুশি তারা। তাদের খুশির বার্তা মুক্ত হয়ে ঝরে মুখে। যার প্রাণ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল এলাকার বীরাঙ্গনা নারী।

ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বীরাঙ্গনা মাতা শিলা গুহ বলেন ‘আমি ভাবতে পারিনি বঙ্গবন্ধুর কন্যা আজ স্বাধীনতার পর আমাকে এভাবে দেখে রাখবেন। আমি আপনার মঙ্গল কামনা করি। আপনি যাতে সুস্থ থাকেন এজন্য আমি প্রতিদিন দুইটি করে মোমবাতি জ্বালাই। আজ নিশ্চয় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মা দেখতে পারছে। নিশ্চয় উনার আত্মা শান্তি পাচ্ছে অসহায় মানুষের সুখ দেখে।’

রোববার মুজিববর্ষ উপলক্ষে দ্বিতীয়ধাপে গৃহহীনদের বিনামূল্যে দুই শতক জমিসহ সেমি পাকা ঘর দেওয়ার কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঘর পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে বীরাঙ্গনা মাতা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মন অনেক ভালো। আপনি আমাকে ঘর দিয়েছেন। আমার নতুন ঘরে আপনার দাওয়াত। আমি সাতকরা দিয়ে আপনাকে তরকারি রান্না করে খাওয়াব।’

এসময় প্রধানমন্ত্রীও অনেক আবেগপ্রবণ হয়ে বলেন, ‘বোন আপনি সুস্থ থাকবেন, যদি আমি সুযোগ পাই তাহলে অবশ্যই আসব।’

ভিডিও কনফারেন্সে মুজিববর্ষের ঘর উপহার উদ্বোধনের সময় সিলেটের বিভাগীয় মশিউর রহমান এনডিসি, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, হবিগঞ্জের প্রশাসক ইসরাত জাহান, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গির হোসেন, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঘর পাওয়ার আনন্দের অনুভূতি প্রকাশ করে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চৌঘরি এলাকার বিধবা সফতেরা বিবি বলেন, ‘দুই ছেলে-মেয়ে রেখে স্বামী মারা যান। পরে স্বামীর বাড়ি থেকে চলে এসে আত্মীয়-স্বজনদের বাড়িতে থেকেছি। নিজের বলতে কিছুই ছিল না। বাসা-বাড়িতে কাজ করে যা পেতাম, তা দিয়েই কোনোরকমে আমাদের তিনজনের খাওয়া-পরা চলত। বাড়ি করার স্বপ্ন কোনোদিন দেখিনি। মুজিববর্ষে ঘর পেয়ে সেই না দেখা স্বপ্ন পূরণ হয়ে গেছে।’

সিলেট বিভাগে দ্বিতীয় ধাপে ঘর পেয়েছে সিলেট বিভাগের ২০ হাজার ৬০ টি গৃহহীন পরিবার। এর মধ্যে সিলেট জেলায় ৮৩৯ পরিবার, মৌলভীবাজারে ৬৫৭ টি পরিবার, সুনামগঞ্জে ২০৯ পরিবার ও হবিগঞ্জ জেলায় গৃহহীন ৩৫৫ পরিবারের হাতে দলিল ও চাবি তোলে দেওয়া হয়।

শেয়ার করুন