১৩ নভেম্বর ২০২৩


নাশকতা ঠেকাতে সিলেটে বিজিবির টহল জোরদার

সিলেটে চলছে শান্তিপূর্ণ অবরোধ। সোমবার নগরী থেকে তোলা ছবি।

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা ৪র্থ দফার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন আজ (সোমবার) সকাল থেকে চলছে। অবরোধকে কেন্দ্র করে নাশকতা রোধে সিলেটে বিজিবির টহল জোরদার করা হয়েছে।

আরও পড়ুন : অটোরিকশা নৈরাজ্যে অতিষ্ঠ হবিগঞ্জবাসী

 

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়ক,লালাবাজার, রশিদপুর, দক্ষিণ সুরমা ও মোগলাবাজার সড়কে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

এ ছাড়াও পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

 

আরও পড়ুন : ভয়াবহ সঙ্কটের মুখে সিলেটের অর্থনীতি

প্রসঙ্গত,গেল ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির বহুল আলোচিত মহাসমাবেশ শুরুর দেড় ঘণ্টা পর কাকরাইলে ক্ষমতাসীন দলের কর্মী ও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। কিছুক্ষণের মধ্যেই নয়াপল্টনে সহিংস সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যার ফলে সমাবেশ মাঝপথে পণ্ড হয়ে যায়।

এরপর থেকে খণ্ড খণ্ডভাবে হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করে আসছে বিএনপি-জামায়াতসহ সমমনারা।

এএস // আতারা

শেয়ার করুন