১ অক্টোবর ২০২৩


লতিফিয়া স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী সম্পন্ন

শেয়ার করুন

 

আজকের সিলেট ডেস্ক : ৭ম লতিফিয়া স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন । শনিবার (৩০সেপ্টেস্বর) রায়খাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জালালপুর ইউনিয়ন শাখাধীন ৭নং রায়খাইল ওয়ার্ডের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

বৃত্তি পরিচালনা পর্ষদের আহবায়ক মো. আব্দুল মুহিত জানু’র সভাপতিত্বে এবং সদস্য সচিব শরীফুল ইসলাম রুকন ও সাধারণ সম্পাদক জামিল আহমদ-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাসিক পরওয়ানা’র সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এস.এম মনোয়ার হোসেন, কেন্দ্রীয় সহঅফিস সম্পাদক ইমাদ উদ্দিন তালুকদার, সংগঠনের সিলেট পশ্চিম জেলার সাধারণ সম্পাদক শেখ রেদওয়ান আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, সংগঠনের সিলেট পশ্চিম জেলার অর্থ সম্পাদক ইমরান আহমদ সূফি,বৃত্তির স্থায়ী কমিটির সদস্য সংগঠনের মোগলাবাজার থানার সভাপতি নাজমুল হোসেন রাজন।

এএস // স.বি // আতারা

শেয়ার করুন