১৭ জুন ২০২১
নিজস্ব প্রতিবেদক : সিলেটে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুজনই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪৩ জন। এরমধ্যে সিলেট জেলার ৩৬২ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারের ৩৩ জন।
বৃহস্পতিবার সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।
একই সময়ে সিলেট বিভাগে আরও ৮৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৪১ জন, সুনামগঞ্জে ৫, হবিগঞ্জে ৪, মৌলভীবাজারের ২১ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ১৭ জনের করোনা শনাক্ত হয়।
সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৯৬৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৫ হাজার ৮১২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮৮৪, হবিগঞ্জে ২ হাজার ৫৭১ এবং মৌলভীবাজারে ২ হাজার ৬৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
আর গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ১১৯ জন সুস্থ হয়েছে। নতুন সুস্থদের মধ্যে সিলেট জেলায় ৬৭ জন এবং মৌলভীবাজারে ৫২ জন। সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৪৮০ জন। এরমধ্যে সিলেট জেলার ১৫ হাজার ১৬৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৮৫ জন, হবিগঞ্জে ২ হাজার ৯০ জন এবং মৌলভীবাজারের ২ হাজার ৪৩৬ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে চিকিৎসাধীন আছেন ২১২ জন। এরমধ্যে সিলেটে ১৯৯, সুনামগঞ্জে ৪, হবিগঞ্জে ২ এবং মৌলভীবাজারে ৭ জন।
অন্যদিকে গত ১০ মার্চ থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ৩০ হাজার ৭৩৫ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৩০ হাজার ৩৯৩ জনকে। বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ৩৪২ জন।