২৩ ডিসেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের ১০টি উপজেলাকে দুর্গম এলাকা ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসব দুর্গম এলাকায় হেলিকপ্টারে করে ভোটের ব্যালটসহ অন্যান্য উপকরণ পাঠানো হবে। এরমধ্যে সুনামগঞ্জের ৭টি ও হবিগঞ্জের ৩টি উপজেলা রয়েছে।
বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমানের জারি করা পরিপত্র থেকে এই তথ্য জানা গেছে।
সিলেটের দুইটি জেলার মধ্যে রয়েছে- সুনামগঞ্জের দোয়ারা বাজার, ধর্মপাশা, শাল্লা, জামালগঞ্জ, দিরাই, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর।
হবিগঞ্জের বানিয়াচং, আজমেরীগঞ্জ ও লাখাই।