১১ জুন ২০২১
ডেস্ক রিপোর্ট : শহরতলীর টুকেরবাজারের হেরাখলা গ্রামের বাসিন্দা রকিব উদ্দিন (৩৫) নামে এক সিএনজি অটোরিকশাসহ চালক ৩ দিন থেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ রকিব উদ্দিন জালালাবাদ থানার হেরাখলা গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে।
জানা গেছে, গত সোমবার ররাত ১১টায় সিএনজি অটোরিকশা (সিলেট-থ-১১-৩১১৫) নিয়ে বেরিয়ে গেলে তিনি আর ফিরে আসেন নি। পরদিন পর্যন্ত তিনি ফিরে না আসায় ও তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজ নেয়া হয়। এতেও তার সন্ধান মেলেনি।
পরে বুধবার (০৯ জুন) সিএনজি অটোরিকশার মালিক টুকেরবাজার শাহপুর খুরুমখলা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে সুহেল আহমদ জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়রি (নং-৩৫০/০৯.০৬.২০২১) করেন।
সিএনজি অটোরিকশা (সিলেট-থ-১১-৩১১৫) ও নিখোঁজ চালক রকিব উদ্দিনের সন্ধান পেলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। মোবাইল : ০১৭২৮-৯৬৮২৭৪।