১৮ নভেম্বর ২০২৩


নির্বাচন করতে চান না সিলেট-৫ আসনের বর্তমান এমপি হাফিজ মজুমদার

হাফিজ আহমদ মজুমদার।সিলেট-৫ আসন থেকে ১৯৯৬, ২০০৮ ও ২০১৮ সালে এমপি নির্বাচিত হয়েছেন তিনি। ছবি : সংগৃহীত

শেয়ার করুন

 

ডেস্ক রিপোর্ট : চোখমুখে বার্ধক্যের ছাপ। শতকের কাছাকাছি বয়স। তাই এবার আর নির্বাচন করতে চান না সিলেট-৫ আসনের (কানাইঘাট-জকিগঞ্জ) বর্তমান আ.লীগ দলীয় এমপি হাফিজ আহমদ মজুমদার।

আরও পড়ুন-জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনা : স্ত্রীর পর প্রাণ গেল স্বামীরও

সম্প্রতি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলে এমনটাই জানিয়েছেন তিনি।তিনি বলেন,বয়সের কারণে বিগত ৫ বছর ত মানুষের কাছাকাছি থাকতে পারি নি।অনেকটা বিচ্ছিন্ন ছিলাম। এই অবস্থায় ইলেকশনে যাওয়ার কোন ইচ্ছা নেই। নতুনদের জন্য জায়গা ছেড়ে দিতে চান চাই।

যোগ্যরা এমপি হলে এলাকার (জকিগঞ্জ-কানাইঘাট) আরও উন্নয়ন হবে বলেও জানান তিনি।


১০ বছর আগেও রাজনীতিকে বিদায় জানিয়েছিলেন হাফিজ আহমদ মজমুদার। নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়ে সরে দাঁড়ান। এ কারণে ২০১৪ সালের নির্বাচনে তার আসন সিলেট-৫ জাতীয় পার্টিকে দিয়েছিল আওয়ামী লীগ। তবে মাঝখানে জাতীয় পার্টিকে আসন দেয়া হলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হঠাৎ করেই আওয়ামী লীগ থেকে তাকে প্রার্থী করা হয় এবং তিনি নির্বাচনে জয়লাভ করেন।

দল মনোনয়ন দিলে তিনি নির্বাচন করবেন কি না—এমন প্রশ্নে হাফিজ মজুমদার জানান, ‘আওয়ামী লীগও আর চাইবে না। বাধ্যর্কের চাপে আছি। দল বলবে না।’

আরও পড়ুন : দারুল হাদিস জাতুগ্রাম মাদরাসার শনিবারের জলসা স্থগিত

সিলেটের শিক্ষা ক্ষেত্রে অনেক অবদান হাফিজ মজুমদারের। কিন্তু এ অবদানে তিনি সন্তুষ্ট নন। এ ক্ষেত্রে আরও বেশি কাজ করার ইচ্ছা তার। যতদিন বেঁচে থাকবেন, শিক্ষা প্রসারে কাজ করে যাবেন বলেও জানান এ নেতা।

এএস // আতারা

শেয়ার করুন