১৭ অক্টোবর ২০২২


গোলাপগঞ্জে যুবকের লাশ উদ্ধার

শেয়ার করুন

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জের আমুড়া ইউনিয়ন থেকে জামাল উদ্দিন (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যুবক জামাল উদ্দিন আমুড়া ইউনিয়নের শিকপুর গ্রামের সিরাজ আলীর পুত্র।

সোমবার সকালে ওই যুবকের লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে কোন এক সময় জামাল উদ্দিন নিজ ঘরের তীরের সাথে গলায় ফাঁস দেয়। বিষয়টি ঘরের লোকজন ভোরে দেখে তাৎক্ষণিক গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে অবগত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করার প্রস্তুতি নিচ্ছে।

আমুড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল গফফার কুটি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে পরিবারে কাছে আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত জামাল উদ্দিনের লাশ পুলিশ উদ্ধার করতে এসেছে।

গোলাপগঞ্জ মডেল থানার এস আই মোফাখখারুল ইসলাম জানান, আমি ঘটনাস্থলে পুলিশের একটি টিম নিয়ে এসেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণের জন্য প্রস্তুতি চলছে।

শেয়ার করুন