৭ জুন ২০২১


সিলেট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন শফি চৌধুরী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী।

সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর প্রেস সচিব রাজু আহমদ।

রাজু আহমদ জানান, শফি আহমদ চৌধুরী বর্তমানে আমেরিকায় আছেন। কিছুদিনের মধ্যে দেশে এসে নির্বাচনী ফরম সংগ্রহ করে নির্বাচন অফিসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দিবেন।

প্রসঙ্গত, গত ১১ মার্চ সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে শূন্য এই আসনের নির্বাচন কমিশন গত ২ জুন তফশিল ঘোষণা করেন। আগামী ১৪ জুলাই এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন