১৮ অক্টোবর ২০২১
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে জলমহালকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে রুহেব মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অর্ধশতাধিক। নিহত রুহেব ওই গ্রামের মৃত আব্দুস শহীদের ছেলে।
সোমবার বিকেলে উপজেলার ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
দিরাই থানার ওসি আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।