১৮ সেপ্টেম্বর ২০২২
বালাগঞ্জ প্রতিনিধি : সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডে (বালাগঞ্জ) সদস্য পদে তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে। তারা হলেন- সাবেক জেলা পরিষদ সদস্য মো. লোকন মিয়া, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাসির উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. আতিকুর রহমান সাজ্জাদ।
রোববার দুপুরে যাচাই প্রক্রিয়া শেষে ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করেন জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মো.মজিবর রহমান।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফশীল অনুযায়ী আপিল ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর এবং ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ হবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর।