৩ জুন ২০২১
ডেস্ক রিপোর্ট : সিলেটে মহামারি করোনাভাইরাসের আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১৩ জন। মারা যাওয়া দুজনই সিলেট জেলার বাসিন্দা। একই সময়ে সিলেট বিভাগে আরও ৭৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৮৯১ জন।
বৃহস্পতিবার সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘন্টায় মহামারি করোনাভাইরাসের আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১৩ জন। মারা যাওয়া দুজনই সিলেট জেলার বাসিন্দা। এরমধ্যে সিলেট জেলার ৩৩৫ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারের ৩০ জন। একই সময়ে সিলেট বিভাগে আরও ৭৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৮৯১ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৫ হাজার ২১ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮২৮, হবিগঞ্জে ২ হাজার ৫১০ এবং মৌলভীবাজারে ২ হাজার ৫৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
আর গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ৭১ জন সুস্থ হয়েছে। নতুন সুস্থদের মধ্যে সিলেট জেলায় ৬৬ জন, সুনামগঞ্জে ১ এবং মৌলভীবাজারে ৪ জন। সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৪৬৭ জন। এরমধ্যে সিলেট জেলার ১৪ হাজার ৩২৪ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৩১ জন, হবিগঞ্জে ২ হাজার ৭২ জন এবং মৌলভীবাজারের ২ হাজার ৩৪০ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে ১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে চিকিৎসাধীন আছেন ২৩৯ জন। এরমধ্যে সিলেটে ২২০, সুনামগঞ্জে ২, হবিগঞ্জে ১০ এবং মৌলভীবাজারে ৭ জন।
অন্যদিকে গত ১০ মার্চ থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ৩০ হাজার ১০৯ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ২৯ হাজার ৬১৯ জনকে। বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ৪৯০ জন।