২৬ জুন ২০২০


মধ্যরাতে হাওরে বজ্রপাতে জেলের মৃত্যু

শেয়ার করুন

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবুল মিয়া (৩০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আমজুর গ্রামের হারিবন হাওরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতে সাতজন জেলে একটি নৌকা নিয়ে আমজুর গ্রাম থেকে হারিবন হাওরে মাছ ধরার জন্য রওনা হন। পরে সেখানে গিয়ে তারা মাছ ধরতে থাকেন। এ সময় প্রবল বৃষ্টির পাশাপাশি বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে বাবুল ঘটনাস্থলেই মারা যান এবং আউয়াল (৩০) নামে আরেক জেলে নৌকা থেকে পড়ে যান। নৌকায় থাকা অন্য পাঁচজন জেলে অক্ষত অবস্থায় হাওরের পাড়ে উঠতে সক্ষম হন।

ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ জেলেকে খোঁজা হচ্ছে।

শেয়ার করুন