১১ নভেম্বর ২০২৩
প্রতীকী ছবি
নিজস্ব প্রতিবেদক: সিলেট মহানগরীর লালবাজারের বনগাঁও হোটেলের বাথরুম থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
মৃত ব্যক্তির নাম মো. জইন উদ্দিন খান (৩৯) ।তিনি নবীগঞ্জ থানার নাদামপুর গ্রামের মো. মইজ উদ্দিন খানের ছেলে ।
জানা গেছে, হোটেল রুমের ভেতর কোন সাড়া শব্দ না পেয়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। পরে হোটেলের ৪র্থ তলার ৪০১ নাম্বার রুমের দরজা ভেঙে বাথরুমের ভিতরে জইন উদ্দিনের পড়ে থাকা দেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে কর্তব্যরত চিকিৎসক জইনকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি।
এএস // আতারা