১ জুন ২০২১
নিজস্ব প্রতিবেদক : সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১৪ দালালকে গ্রেফতার করেছে লামাবাজার পুলিশ ফাঁড়ি। পরে তাদেরকে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। তবে গ্রেফতারকৃতদের নাম ও ঠিকানা জানা যায়নি।
সোমবার গভীর রাতে ওই ১৪ জনকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি এসএম আবু ফরহাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে যাচাই-বাচাই চলছে। ওই ১৪জনের মধ্যে ৫ জন অ্যাম্বুলেন্সের চালক বলে দাবি করছে। তাদের ড্রাইভিং লাইসেন্স যাচাই শেষে বাকি সবার বিরুদ্ধে মামলা করা হবে বলে।