৮ জুলাই ২০২০


রেল স্টেশন থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরীর দক্ষিণ সুরমা রেলওয়ে ষ্টেশন এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। তবে তাৎক্ষনিকভাবে নিহতের নাম ও পরিচয় জানা যায়নি।।

বুধবার রেল স্টেশন এলাকায় এক যুবকের লাশ পরিত্যাক্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা ৯৯৯ নাম্বারে কল দিয়ে বিষয়টি অবহিত করলে দক্ষিণ সুরমা থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, লাশের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।

দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ খায়রুল ফজল বিষয়টি নিশ্চিত করে জানান বুধবার সকালে রেল ষ্টেশন এলাকায় অজ্ঞাত যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে । বর্তমানে ময়না তদন্তের জন্যে লাশটি ওসমানী হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। পুলিশের ধারণা তাকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। তবে এখন পর্যন্ত লাশটির পরিচয় জানা যায়নি।

শেয়ার করুন