২৭ মে ২০২১
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সিলেট থেকে ঢাকাগামী পারাবত ট্রেন থেকে পড়ে আতিক মিয়া (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত আতিক মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শাহীটুলা এলাকার সোহেল মিয়ার ছেলে। যাত্রীরা জানিয়েছেন, তিনি ট্রেনের ছাদ থেকে পড়ে মারা গেছেন।
বুধবার রাতে এদুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আতিক পারাবত ট্রেনযোগে শ্রীমঙ্গল থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে রাউতপাড়া এলাকায় এলে তিনি ট্রেন থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কয়েকজন যাত্রী জানিয়েছেন আতিক ট্রেনের ছাদে ছিলেন।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানার ইনচার্জ মো. হারুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আতিক ট্রেন থেকে পড়ে মারা গেছেন। তবে, তিনি ছাদে ছিলেন নাকি ট্রেনের ভেতরে ছিলেন তা জানা যায়নি।