২৪ জুন ২০২৩


সুনামগঞ্জে ইজিবাইক চার্জ দিতে গিয়ে যুবকের মৃত্যু

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাদশা মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত বাদশা একই গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে।

শনিবার দুপুরে উপজেলার সাচনাবাজার ইউনিয়নের কুকড়াপশী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরে দিকে ইজিবাইক চার্জ দিতে গিয়ে ইজিবাইকটি বিদুৎতায়িত হয়ে পড়ে। এ সময় অটোরিকশা বের করতে যান বাদশা মিয়া। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে আব্দুল কুদ্দুস (২০)নামে একজন এগিয়ে আসেন। তিনিও স্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক বাদশা মিয়াকে মৃত ঘোষণা করেন। এদিকে কুদ্দুস মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্ররেন করা হয়েছে।

জামালগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসের ঘটনর সত্যতা নিশ্চিত করে বলেন, ইজিবাইক চার্জ দেয়ার সময় চালক মারা গেছেন। আহত আরেকজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শেয়ার করুন