১৩ জুন ২০২৩


কুলাউড়ায় লুণ্টিত মাল উদ্ধার দাবিতে ব্যবসায়ীদের অবস্থান

শেয়ার করুন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় ‘মিলিপ্লাজা শপিংমল’র সকল দোকানপাট বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার ব্যবসায়ী কল্যাণ সমিতি ৭নং ওয়ার্ডের আয়োজনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২ ঘন্টাব্যাপি শপিংমলের সম্মুখে দুইশতাধিক ব্যবসায়ীর উপস্থিতিতে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

সমিতির সভাপতি বদরুজ্জামান সজলের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, কুলাউড়ার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল।

আরও বক্তব্য রাখেন- সমিতির সিনিয়র সহ সভাপতি রফিক মিয়া ফাতু, সহ সভাপতি মাওলানা আবদুল ওয়াহিদ, পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল আহমদ শামীম, সমিতির সিনিয়র সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জায়েদ, সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, কোষাধ্যক্ষ হাফেজ বদরুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক নেছার আহমদ, নারী উদ্যোক্তা বিষয়ক সম্পাদক সুফিয়া রহমান ইতি, মিলিপ্লাজার ওয়ার্ড সম্পাদক এজাজ মাহমুদ চৌধুরী ফুল, ওয়ার্ড সম্পাদক আব্দুল্লাহ আল মনি, গউছ মিয়া, নজরুল ইসলাম, অশোক চন্দ্র, ওয়ার্ড সদস্য জুনেদ আহমদ, জালাল আহমদ, আব্দুল মান্নান, নজরুল ইসলাম সোনা, মোস্তফা মিয়া, নাজিম বক্স, ব্যবসায়ী আবু তাহের আহমদ মামুন, রিয়াদ আহমদ, শোয়েব আহমদ, আপন টেলিকমের সত্ত্বাধিকারী হাফিজুর রহমান লিটু প্রমুখ।

বক্তব্যে ব্যবসায়ীরা বলেন, মিলিপ্লাজার জুনেদ টেলিকম ও আপন টেলিকমসহ বাজারের অন্যান্য প্রতিষ্ঠানে চুরি হওয়া মালামাল দ্রুত উদ্ধার, চোর-ডাকাতচক্রকে গ্রেপ্তার ও ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এ অবস্থান কর্মসূচি।

চুরি হওয়া মালামাল উদ্ধার ও চোর-ডাকাতচক্রকে গ্রেপ্তার করা না হলে আগামী রবিবার (১৮ জুন) সকাল ১১টায় শহরের চৌমুহনী চত্বরে মানববন্ধন পালন করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

শেয়ার করুন