২৩ মে ২০২১


সিলেট-৩ আসনে উপ নির্বাচনে যাচ্ছে না বিএনপি

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : আসন্ন লক্ষ্মীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে অংশ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

রোববার বিএনপি চেয়ারপার্সনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ ভাবে ভেঙ্গে পড়ায় এবং এই নির্বাচন কমিশনের অযোগ্যতা ও প্রতিটি নির্বাচনে সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণে আগামীতে লক্ষীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে অংশ গ্রহণ না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। করোনা সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থায় ব্যর্থতায় সরকারের এখনই পদত্যাগ করা উচিত। টিকা প্রাপ্তি সংক্রান্ত বিষয়টির সকল দায় সরকারকেই নিতে হবে।

শেয়ার করুন