১৯ জুন ২০২০


বাড়ছে নদনদীর পানি, বন্যার আশংঙ্কা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : টানা বৃষ্টিতে বেড়েছে সিলেটের সবগুলো নদনদীর পানি। কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ইতোমধ্যে বিপদসীমা অতিক্রম করছে। অন্য সব জায়গায়ও সুরমা ও কুশিয়ারার পানি বিপদসীমা ছুঁইছুঁই করছে। এদিকে বৃষ্টিপাত আরও দুদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তদর। এতে বন্যার শঙ্কাও দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের সিলেট কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদন অনুযায়ী, বৃহষ্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমার .০২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টে বিপদসীমা ৯.০৪ সেন্টিমিটার। এই নদীর পানি অমলসীদ পয়েন্টে ১৩.৫৭ সেন্টি মিটার ও শেরপুর পয়েন্টে ৭.৬০ সেন্টিমিটার, শেওলা পয়েন্টে ১১.০৫ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই তিন পয়েন্টে বিপদসীমা যথাক্রমে ১৫.৪০, ৮.৫৫ ও ১৩.০৫ সেন্টিমিটার।

সুরমা নদীর অমলসীদ পয়েন্টে ১১.৬৫ সেন্টিমিটার ও সিলেট ৯ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। এই দুই পয়েন্টে বিপদসীমা যথাক্রমে ১২.৭৫ ও ১০.৮০ সেন্টিমিটার।

বিপদসীমা ছুঁইছুঁই করছে লোভা এবং সারি নদীর পানিও।

শেয়ার করুন