১৯ মে ২০২১
দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেট-সুলতানপুর সড়কে দুর্ঘটনায় সিএনজি (অটোরিকশা) চালক নিহত হয়েছেন। নিহত সিএনজি (অটোরিকশা) চালক দক্ষিণ সুরমার সিলাম নয়াপাড়া গ্রামের মো জুনেদ আহমদ (২৬)। তারা নয়াপাড়া গ্রামে দীর্ঘদিন থেকে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন।
মঙ্গলবার রাতে সিলেট-সুলতানপুর সড়কের দক্ষিণ চকের বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, সিলেট-সুলতানপুর সড়কের দক্ষিণ চকের বাজারে সিএনজি (অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হন। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। বর্তমানে তার লাশ ওসমানী হাসপাতালে রয়েছে বলে জানা যায়।
মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ মো. শামসুদ্দোহা পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিএনজি (অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনা চালক নিহত হয়েছেন।