২২ সেপ্টেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক: বিশেষ অভিযানে দুর্ধর্ষ ৬ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
মিষ্টি মিয়া নামের জনৈক গরু ব্যবসায়ীর গরু বিক্রির টাকা ডাকাতির অভিযোগ তদন্ত করতে গিয়ে এই ডাকাতদলকে চিহ্নিত করে তদন্তকারী দল।
এর আগেও দক্ষিণ সুরমা এলাকায় সংঘটিত হওয়া কয়েকটি ডাকাতির ঘটনায় মূল অভিযুক্ত ফজর আলী বাটনের ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
ডাকাত বিরোধী চলমান অভযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ভোররাতে পৃথক অভযানে দক্ষিণ সুরমা থানা পুলিশ বিভিন্ন স্থান থেকে এই ৬ ডাকাতকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, সিলেট মেট্রোসিটির শাহ্পরান (রহ:) থানার কুনিরচক গ্রামের আব্দুল হান্নান এর ছেলে মামুন আহমদ (৩৬), হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার মিয়া খানি বানিয়ারচর গ্রামের শেখ ফেরদৌস এর ছেলে বর্তমানে সিলেট শাহপরাণ (রহ:) থানার মেজরটিলাস্থ প্যারাগন ডি-৩২,এর বাসিন্দা শেখ রাজু (৩২), সিলেট কোতোয়ালী থানার যতরপুর নবপুস্প ৯৮, এলাকার তকদছ আলীর ছেলে জাবের হোসেন (৩৮), সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ থানার মল্লিকপুর গ্রামের হোসেন মিয়ার ছেলে মো: সেলিম (৫৫), সিলেট জেলার গোলাপগঞ্জ থানার আবু আইল গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে চুনু মিয়া(৫০), এবং সিলেট জেলার গোলাপগঞ্জ থানার বাওয়ন গাও পশ্চিম পাড়া গ্রামের মৃত আফতাব খান এর ছেলে মোঃ দুলাল খান (৬৫)।
এই ৬ ডাকাত গ্রেপ্তারের বিশেষ অভিযানে যারা অংশগ্রহণ করেন তারা হলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাঃ সোহেল রেজা পিপিএম, সহকারী পুলিশ কমিশনার দক্ষিণ সুরমা থানা মানবেন্দ্র সরকার, ও অফিসার ইনচার্জ মোঃ শামসুদ্দোহা পিপিএম, মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই(নিঃ)/মোঃ আবুল হোসেনসহ সঙ্গীয় একদল ফোর্স।
ধৃতদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।