১৭ মে ২০২১


জকিগঞ্জে বিদুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

শেয়ার করুন

জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জে বিদুৎস্পৃষ্ট হয়ে সালমান আহমদ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত তরুণ মঙ্গলশাহ গ্রামের মৃত আব্দুল আজিজ মিয়ার ছোট ছেলে।

রোববার রাতে উপজেলার কাজলসার ইউনিয়নের মঙ্গলশাহ গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, সে তার নিজ ঘরের ফ্লোরে কাজ করার সময় বিদ্যুতের লাইন লিক হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় বিদ্যুতের শক খেয়ে ছিটকে গিয়ে স্টিলের দরজার মধ্যে মাথায় আঘাত লাগে। তার মাথার পিছনে মারাত্মক জখমের দাগ রয়েছে। ঘটনার পর তাৎক্ষনিকভাবে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে পুলিশ তার সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

শেয়ার করুন