১৬ আগস্ট ২০২৩


ছাতকে অবৈধ বালু উত্তোলন: স্টীল নৌকাসহ গ্রেপ্তার ১৬

শেয়ার করুন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে সুরমা ও সোনাই নদী থেকে বোমা মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলনকালে ৩টি স্টীলনৌকাসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছেনৌ পুলিশ।মঙ্গলবার রাবার ড্যাম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,সিলেটের -কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউপির চাটিবহর পূর্বপাড়া গ্রামের আব্দুল করিম(৪০) খলিলুর রহমান (৩৮) কাউছার মিয়া (২৮), মোহাম্মদ আলী (২৫), সুমন আহমদ (২৩) রাজু মিয়া (২১), কলিম উদ্দিন(২০) একরাম হোসেন (২০), ইলিয়াস আলী(২০), আনোয়ার হোসেন (১৮) রোমন আহমদ @লিমন (১৯) রমজান আলী(১৯): মিজান (১৯), সাইফুর রহমান( ১৯)।

এ ঘটনায় নৌ পুলিশের এএসআই জুয়েল আহমেদ বাদী হয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ সালের ১৫(১) তৎসহ ৪৩১ ধারায় থানায় মামলাএ দায়ের করেন। বুধবার (১৬ আগস্ট) দুপুরে তাদেরকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে প্রেরন করলেও আদালত তাদেরকে জেল হাজতে প্রেরন করেছেন ।

নৌ পুলিশ সিলেটপুলিশ সুপার শম্পা ইয়াসমিন এ ঘটনার সত্যাতা নিশ্চিত করেন।

শেয়ার করুন