৬ এপ্রিল ২০২৩
গোয়াইনঘাট প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া গোয়াইনঘাটের শিক্ষার্থীদের সংগঠন -গোয়াইনঘাট স্টুডেন্ট এসোশিয়েন অব সাস্ট কর্তৃক আয়োজিত ২০২১-২২ সেশনে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার নৃবিজ্ঞান বিভাগের একাডেমিক ভবন কক্ষে শাবির নৃবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাজমুল ফাহিমের সভাপতিত্বে ও সংগঠনের সহ-সভাপতি মারুফ হাসানের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- শাবির সাবেক ইংরেজি বিভাগীয় প্রধান ড. মোঃ আতী উল্লাহ, আইপি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুস সামাদ, সিলেট সরকারি মহিলা কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মোঃ জিল্লুর রহমান ও গোয়াইনঘাট কুনকিরি ফারুক আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মামুনুর রশীদ।
এ বছর গোয়াইনঘাট উপজেলার ৯ জন শিক্ষার্থী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে যা অতীতের তুলনায় বেশি।