১৩ মে ২০২১


সুনামগঞ্জে গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় যুবক নিহত

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : দক্ষিণ সুনামগঞ্জের জয়কলস এলাকায় গাছের সঙ্গে ধাক্কা লেগে নিকলু তালুকদার (২৮) নামে মাইক্রোবাসের এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত নিকলু তালুকদার জেলার দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ডাইয়রগাঁও গ্রামের মৃত রাগেন্দ্র নারায়ণ তালুকদারের ছেলে। এ ঘটনায় আরও ৬ জন গুরুতর আহত হয়েছেন। তাদের পরিচয় এখনও জানা যায়নি।

বৃহস্পতিবারসকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, এই ৮ জন যাত্রী ঢাকায় গার্মেন্টেসে শ্রমিকের কাজ করতেন। ইদের ছুটিতে তারা এই মাইক্রোবাসটি ভাড়া করে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে বৃহস্পতিবার সকালে ড্রাইভারের অসাবধানতায় মাইক্রোবাসটির রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগলে হতাহতের এ ঘটনা ঘটে।

জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাকসুদ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন