১০ ডিসেম্বর ২০২১


শাবিতে শীতকালীন ছুটি শুরু ১৯ ডিসেম্বর

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি ১৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। তবে ছুটি শেষে ৩১ ডিসেম্বর ও ০১ জানুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় ০২ জানুয়ারি থেকে পুনরায় চালু হবে ক্লাস পরীক্ষা।

শাবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ১৯ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি শুরু হবে। এতে ১৯-২৮ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে। ২৯ ডিসেম্বর থেকে যথারীতি কার্যক্রম শুরু হবে। এছাড়া ১৯-৩০ ডিসেম্বর পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। ৩১ ডিসেম্বর ও ০১ জানুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় ০২ জানুয়ারি থেকে পুনরায় চালু হবে ক্লাস পরীক্ষা।

শেয়ার করুন