১০ মে ২০২১
ডেস্ক রিপোর্ট : সিলেটে ২৪ ঘন্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছেন ৭৪ জন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৯৪জন। একই সময়ে সিলেটে নতুন করে করোনাক্রান্ত হয়েছেন ৭৪ জন। এর মধ্যে সিলেট জেলার ৪৮ জন, সুনামগঞ্জের ৫ জন, হবিগঞ্জে ৭ জন, মৌলভীবাজারে ২ জন ও সিলেট ওসমানী মেডিক্যালে আরও ১২ জন। এনিয়ে সিলেট বিভাগে করোনােআক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ২২৬ জন। তারমধ্যে সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৬৯১ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৫৮ জন, হবিগঞ্জে ২ হাজার ৪২৫ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৫২ জন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
একই সময়ে সুস্থ হয়েছেন ৯৪ জন। তারমধ্যে সিলেটের ৪০ জন, সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জের ২৬ জন, মৌলভীবাজারে ৮ জন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ১০ জন। এর মধ্যে সিলেট জেলার ১৩ হাজার ২৪৫ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৬৭৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৮৭২ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২১৯ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ জন করোনা আক্রান্ত রোগী। এ পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২০৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৯৬ জন, সুনামগঞ্জে ১ জন, হবিগঞ্জে ১১ জন ও মৌলভীবাজারে ১ জন।
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে যে ২ জন মারা গেছেন এদের মধ্যে সিলেট জেলার ১জন ও মৌলভীবাজারের আরও ১জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৬৯ জনে। এরমধ্যে সিলেট জেলার ২৯৪ জন, সুনামগঞ্জে ২৮ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৯ জন রয়েছেন।