৮ মে ২০২১
ডেস্ক রিপোর্ট : এনআরবি ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ইন ইউকের সভাপতি গোলাপগঞ্জের ভাদেশ্বর পূর্বভাগের বাসিন্ধা যুক্তরাজ্যের প্রতিথযশা চিকিৎসক নেছার আহমেদ চৌধুরী (ইমন) এর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সমগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার এই খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়।
ভাদেশ্বর কমিউনিটি সেন্টার, ডা. নেছার আহমেদ চৌধুরীর পৈতৃক বাড়ি এবং মোকামবাজারে পৃথক তিনটি অনুষ্ঠানের মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারসমূহে অনুদান পৌঁছে দেয়া হয়। এসময় ব্যাংকের সহকারী ভাইস প্রেসিডেন্ট হাবিবুর রহমান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ত্রান বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এনআরবি ব্যাংক বিগত বছরের ধারাবাহিকতায় এ বছরও ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মেদ মাহতাবুর রহমান নাসিরের দিকনির্দেশনায় ২২ হাজার পরিবারকে অনুদান প্রদান করছে।