২১ জুলাই ২০২৩


শান্তিগঞ্জে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে প্রচন্ড ঢেউয়ের মধ্যে নৌকা থেকে পড়ে এক জেলে মৃত্যু হঢেছে। নিহত জেলে জিবদাড়া কুড়িয়ারপাড় গ্রামের মৃত আক্কল আলীর ছেলেমনু মিয়া (৫৫)। শুক্রবার উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের জীবদাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার সকালে হাওরে মাছ ধরতে যান মনু মিয়া। মাছ ধরার একপর্যায়ে হঠাৎ হাওরে প্রচন্ড ঢেউয়ের কবলে পড়ে নৌকা থেকে পড়ে যান তিনি। খবর পেয়ে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে প্রায় ২ ঘন্টা পর মনু মিয়াকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ চৌধুরী।

শেয়ার করুন