৮ মে ২০২১
ডেস্ক রিপোর্ট : নগরীর সোবহানীঘাট থেকে ভারতীয় তিন হাজার পিস কাবেরী মেহেদীসহ অলিউর রহমান (১৮) নামের এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সে জৈন্তাপুরের হরিপুর শ্যামপুরের তোতা মিয়ার পুত্র। এ মসয় মেহেদি বহনকরা সিলেট ছ-১১-১৯২৮ রেজিষ্ট্রেশনের একটি লেগুনা গাড়িও জব্দ করা হয়।
শুক্রবার মধ্যরাতে গোপন অভিান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন- মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আনোয়ারুল হোসাইন ও পুলিশ পরিদর্শক দেবাশীষ সরকার ও পুলিশ পরিদর্শক(নিঃ) শাহিন মিয়াসহ সঙ্গীয় ফোর্স।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ভারতীয় মেহেদিগুলি অবৈধভাবে চোরাকারবারীদের সহায়তায় জৈন্তাপুর ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে বিক্রয়ের উদ্দেশ্যে সিলেট শহরে নিয়ে আসে অলিউর। আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।