২৩ মে ২০২৩
ডেস্ক রিপোর্ট : নগরীর ধোপাদিঘীর ওয়াকওয়ে থেকে কলেজছাত্র অপহরণের প্রায় দেড় ঘন্টা পর উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। তারা হলেন জকিগঞ্জের ছয়ঘরি গ্রামের আব্দুল গনির ছেলে তারিকুল ইসলাম, গোয়াইনঘাটের নয়াগাঁওয়ের ফকরুল ইসলামের ছেলে অমর ফারুক সাদিক, সুনামগঞ্জের হাসন নগরের আব্দুল কালামের ছেলে সাগর আহমদ। অপহরণ হওয়া হাসান আহমদ মিরাবাজারের আঁগপাড়া এলাকার ছুনু মিয়ার ছেলে।
মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় নগরীর ধোপাদিঘীর ওয়াকওয়ে এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, অভিযোগ পেয়ে কোতয়ালী থানা পুলিশের একটি দল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাত ১০ টায় নয়াসড়ক এলাকা থেকে অপহরণ হওয়া হাসান আহমদ’কে উদ্ধার করে পুলিশ।
কোতয়ালী থানাার এসি সামছুদ্দিন সালেহ আহমদ চৌধুরীর জানান, খবর পাওয়ার সাথে সাথে আমাদের অনেকগুলো টিম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন অপহরণকারীকে গ্রেফতার করা হয়। অপহরণের প্রায় দেড় ঘন্টা পর সাঁড়াশি অভিযানে উদ্ধার করা হয় অপহরণ হওয়া হাসান আহমদকে।