২ মে ২০২১
নিজস্ব প্রতিবেদক : শহরতলীর বিমানবন্দর থানাধীন মালনীছড়া চা-বাগানে শিপন বাউরী (১৪) নামে এক কিশোর গলায় লুঙ্গি পেচিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। সে মালনীছড়া চা-বাগানের ২নং সেকশনের লক্ষীনদর গোয়ালার পুত্র।
রোববার দুপুর দেড়টায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সিলেটের বিমানবন্দর থানাধীন মালনীছড়া চা-বাগানের ২নং সেকশনের ফিশারী সংলগ্ন চৌকিদারের টিনের ঘরের চালের তিরের সাথে লুঙ্গি পেচিয়ে লক্ষীনদর গোয়ালার পুত্র শিপন বাউরী (১৪) আত্মহত্যা করে। খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।