১১ এপ্রিল ২০২২


নাজিম হত্যাকান্ডের ঘটনায় মামলা, রিমান্ডে জুয়েল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি গেইটের সামনে সিনিয়র জুনিয়র নিয়ে কথা কাটাকাটির জেরে নাজিম নামে এক কিশোরকে হত্যাকাণ্ডের ঘটনা থানায় মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় জড়িত সন্ধেহে আটক নগরীর মুন্সিপাড়া এলাকার মীর কাশেমের ছেলে জুয়েল আহমদকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

রোববার বিকেলে জুয়েলকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে নিহত নাজিমের পিতা নুর মিয়া বাদী হয়ে ১০ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।

কোতয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, জুয়েলকে আদালতে জিজ্ঞাসাবাদের জন্য ৭দিনের রিমান্ড চাইলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ হত্যাকাণ্ডে জড়িত থাকা সবাইকে গ্রেপ্তার করতে আমাদের চেষ্টা অব্যাহত আছে। পাশাপাশি রিমাণ্ডে নেয়া জুয়েলের সহযোগিতায় সম্পৃক্তদের সনাক্তকরণ ও গ্রেপ্তার প্রক্রিয়া দ্রুত হবে বলে আশা করছি।

উল্লেখ্য, শনিবার রাতে সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি গেইটের সামনে কথা সিনিয়র-জুনিয়রকে কেন্দ্র করে কাটাকাটির জেরে নাজিম আহমদ (২০) নামের যুবক খুন হয়। পেশায় তিনি হোটেল শ্রমিক। তিনি সুনামগঞ্জের ধর্মপাশার নুর মিয়ার পুত্র ও নগরীর দরগা মহল্লা এলাকার বাসিন্দা।

শেয়ার করুন