২৪ নভেম্বর ২০২২
শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় নবম শ্রেণির ছাত্রী সুমেনা আক্তার (১৬) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুমেনা আক্তার বাংলাবাজার ইউনিয়নের বাগমারা আইডিয়াল স্কুলের ৯ম শ্রেনীর ছাত্রী ও দোয়ারাবাজার সদর ইউনিয়নের রাখালকান্দি গ্রামের আব্দুল মান্নানের মেয়ে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে নিজ বাড়ী উপজেলার সদর ইউনিয়নের রাখালকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত সুমেনা আক্তার উপজেলার রাখালকান্দি গ্রামে তার নানার বাড়ীতে নতুন ঘর তৈরী উপলক্ষে মিলাদ পড়াবে সেই লক্ষে পরিবারের সাথে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে দাওয়াত খাওয়া শেষে তার স্কুলে যেতে হবে এই কথা তার বাবা মাকে জানিয়ে বাড়ীতে চলে আসে। বাড়ীতে এসে খালি ঘরের মেইন রুমের সিলিং ফ্যানের সাথে তার মায়ের ব্যবহৃত কাপড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।