২ মে ২০২১


জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় একই পরিবারের চার জনসহ নিহত ৫

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক ও জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় দুই শিশুসহ সিএনজিচালিত অটোরিকশার পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার পাখিবিল গ্রামের মৃত আরব আলীর ছেলে আটোরিকশা চালক হোসেন আহমদ, উপজেলার রুপচেং গ্রামের জামাল আহমদের স্ত্রী সাদিয়া বেগম, তার সাত বছরের শিশু সন্তান ফাবিয়া ও চার মাস বয়সের শাহাদত হোসেন এবং আত্মীয় হাবিবুন নেছা।

রোববার ভোর সাড়ে ৬টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের উপজেলার ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জৈন্তাপুর ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা হঠাৎ মহাসড়কে উঠলে দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর বিষয়টি নিশ্চিত করে জানান, সিলেট থেকে জাফলংগামী একটি ট্রাক পাখিবিল এলাকায় লিংক রোড থেকে মহাসড়কে উঠা সিলেটগামী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলই পাঁচ জনের মৃত্যু হয়। এতে গুরুতর আহত হয়েছেন মো. জাকারিয়া আহমদ ও তার স্ত্রী হাসিনা বেগম। তাদের সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

শেয়ার করুন