১৬ জুলাই ২০২৩
মিজান মোহাম্মদ: খেলায় ১৬.২ ওভার। তাকসিনকে লংঅনে ছয় মারতে গিয়ে শান্তর হাতে ক্যাচ দিয়ে ড্রেসিং রুমের পথ ধরেন আফগানিস্তানের মারমুখী ব্যাটার করিম জানাত। ফিরে যাওয়ার আগে খেলে যান ১৫ বলে ২০ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস। পেয়ে যান এই ইনিংসে ৩ ইউকেট।
শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন রহমানুল্লাহ গুরবাজ। ইনিংসের চতুর্থ বলেই ডাউন দ্য উইকেট এগিয়ে এসে তাসকিনকে ছক্কা হাঁকিয়েছিলেন এই ওপেনার। পরের বলে শর্ট লেংথ থেকে আবার তুলে মেরেছিলেন গুরবাজ, এবার বল ওঠে খাড়া ওপরে। অফ সাইড থেকে আরও তিন জন ফিল্ডার ছুটে আসতে চাইলেও তাসকিন না করে দিয়েছেন, নিজের বলে নিজেই ধরেছেন ক্যাচ। ৫ বলে ৮ রান করে ফিরলেন গুরবাজ, প্রথম ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দিলেন তাসকিন। ২.৪ ওভারে জাজাইকে লিটন দাসের ক্যাচ বানিয়ে ৪ রানে প্যাভিলিয়নের পথ দেখিয়ে ২য় ইউকেট শিকার করে তাকসিন।
গুরবাজকে ফিরিয়ে একটা মাইলফলকও স্পর্শ করেছেন তাসকিন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেটের ফিফটি পূর্ণ করেছেন এই পেসার। তার আগে এই মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের আরও দুই বোলার। এই তালিকায় আছেন সাকিব ও মুস্তাফিজ।