২৬ এপ্রিল ২০২১


গোবিন্দগঞ্জে শিশুসহ মাইক্রোবাস ছিনতাই

শেয়ার করুন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিরধি : সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ থেকে শিশুসহ একটি মাইক্রোবাস ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শিশুটির নাম হালিমা। তার বয়স পাঁচ বছর। সে গোবিন্দগঞ্জ শহিদপুর এলাকার মিজানুর রহমানের মেয়ে। ছিনতাই হওয়া গাড়ির নম্বর ঢাকা-মেট্রো-৫৩-১২১৫।

সোমবার দুপুরের দিকে অভিভাবকরা গোবিন্দগঞ্জ বাজার পয়েন্টে সাদা রঙের একটি মাইক্রোবাসে (নোহা) শিশুকে রেখে মিষ্টি কেনার জন্য গাড়ি থেকে একটু দূরে গেলে দুর্বৃত্তরা গাড়িটি নিয়ে চলে যায়।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি ছিনতাইয়ের ঘটনা। ছিনতাইকারীরা হয়তো গাড়ি ছিনতাই করতে গিয়ে শিশুটিকেও নিয়ে গেছেন।

সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। আমরা সব জায়গায় অভিযান চালাচ্ছি। হাইওয়ে পুলিশকেও বার্তা দেয়া হয়েছে। তারাও তল্লাশি চালাচ্ছেন। আমরা শিশুসহ গাড়িটি উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করছি।

শেয়ার করুন