২৬ এপ্রিল ২০২১


২৮ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত বন্ধ শাবি

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : গ্রীষ্মকালীন অবকাশ ঈদুল ফিতর উপলক্ষে আগামী বুধবার (২৮ এপ্রিল) থেকে ১৮ মে পর্যন্ত ছুটি ঘোষণা করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন।

সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়- গত ১২ এপ্রিল অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২২১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৯ মে থেকে পুনরায় সব বিভাগ ও দাপ্তরিক কার্যক্রম খোলা থাকবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে উল্লেখিত ১৯ ও ২০ মে‌ এর ছুটি বাতিল বলে গণ্য হবে।

শেয়ার করুন