৬ নভেম্বর ২০১৭
মৌলভীবাজার প্রতিনিধি : লাউয়াছড়া জাতীয় উদ্যানে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার চাকায় প্রাণ গেল বিলুপ্তপ্রায় জাতির প্রাণী চিতা বিড়াল। রোববার রাতে এ ঘটনা ঘটে।
মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) তবিবুর রহমান বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রধান ফটকের আনুমানিক দু’শ গজ পূর্বদিকে দ্রুতগামী সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় একটি বিলুপ্তপ্রায় ‘লেপার্ড ক্যাট’ (চিতা বিড়াল) মারা যায়। কিছুদিন আগে একই স্থানে আরো একটি লেপার্ড ক্যাটের মৃত্যু একইভাবে হয়।
চিতা বিড়াল আকারে ছোট ও প্রায় পোষা বিড়ালের সমান হলেও এদের পা দীর্ঘ। এদের ওজন প্রায় ৩ বা ৪ কেজি। আকারে প্রায় ৬০-৬৬ সেন্টিমিটার হয়ে থাকে বলে জানান এসিএফ।
(আজকের সিলেট/৬ নভেম্বর/ডি/ডিআর/ঘ.)