২২ জুলাই ২০২১


জগন্নাথপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শেয়ার করুন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামে ডোবার পানিতে পড়ে মারুফ আহমদ (৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশু লিটন মিয়ার ছেলে। দিনমজুর লিটন মিয়া নেত্রকোনা জেলার মদন থানার আলমাছি গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সৈয়দপুর ইশানকোনা নদীর পাড় এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. সুপ্রিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন