১৭ এপ্রিল ২০২১


বাহুবলে কোটি টাকার কষ্টি পাথরের মূর্তিসহ গ্রেফতার ২

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে ১১ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র‍্যাব-৯। এ সময় মূর্তিটি পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন- উপজেলার উত্তরসুর গ্রামের বাসিন্দা সানু মিয়া (৫৫) ও একই হরিতলা গ্রামের বাসিন্দা হারুন মিয়া (৪৩)।

শনিবার দুপুরে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় র‍্যাবের হবিগঞ্জ ক্যাম্পের একটি দল বাহুবলের উত্তরসুর গ্রামের সানু মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় ১১ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় কোটি টাকা হবে। এ ঘটনায় সানু মিয়া ও হারুন মিয়াকে আটক করা হয়।

তিনি জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মামলা করে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন